নওগাঁর মহাদেবপুর উপজেলার ৫ নং রাইগাঁ ইউপির কুন্দনা গ্রামে অনুষ্ঠিত হলো ১৬ প্রহর ব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্তন"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৬-২০২৬ ০৯:৫১:০১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৬-২০২৬ ০৯:৫১:০১ পূর্বাহ্ন
রাধাগোবিন্দের লীলা কীর্তন
"
নওগাঁর কুন্দনা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
গত ২৫ জুন ২০২৬ শুরু হওয়া ১৬ প্রহর ব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্তন ২৯ জুন ২০২৬ সোমবার শেষ হবে।
দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহর বাপি শ্রী শ্রী রাধাগোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন যজ্ঞ অনুষ্ঠান ও সনাতন ধর্মালোচনা কুন্দুনা বারোয়ারি দূর্গা মন্দির প্রাঙ্গনে শ্রী উজ্জ্বল চন্দ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লীলা কীর্তন পরিবেশন করেন অন্তর মহন্ত বগুড়া, হৃদয় চন্দ্র পাল রংপুর, সনদ মহন্ত নওগাঁ ও শুভশ্রী (সুবর্ণা) সাপাহার। অনুষ্ঠানের প্রথম অধিবেশন ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্ম আলোচনা মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, ২৬ ও ২৭ জুন শুক্রবার ও শনিবার লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান, মহাপ্রভুর ভোগ কীর্তন, ২৮ জুন রবিবার কুঞ্জভঙ্গ ও দ্বিপ্রহরে শ্রীমন মহাপ্রভুর ভোগ মহোৎসব মহাপ্রসাদ বিতরণ দধিমঙ্গল এবং মোহন্ত বিদায়, ২৯ জুন ২০২৬ সোমবার দধি মঙ্গল ও মোহন্ত বিদায় এর মাধ্যমে সমাপ্ত হবে উক্ত অনুষ্ঠান।
অনুষ্ঠানটিকে উপলক্ষ্যে করে জনসমাগমস্থলে বসেছে বিভিন্ন ধরনের দোকানপাট।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স